
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ ০২/০২/২৬ তারিখ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিংঅফিসার , টাঙ্গাইল। পরিদর্শনে তিনি নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেন।
তিনি উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন । মির্জাপুরে তিনি বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও স্বচ্ছতার সাথে ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আই পি ক্যামেরা স্হাপনের নির্দেশ প্রদান করেন ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.