সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে খুলনার প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
তিনি নারীদের ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।
একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কর্মজীবী নারীদের অপমান পুরো দেশের জন্য লজ্জাজনক। দলটি নারীদের ঘরের মধ্যে আটকে রাখতে ছাই।
তারেক রহমান অভিযোগ করেন, গত ১৫–১৬ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং বিরোধী নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ আবার ভোটাধিকার প্রয়োগ করবে।
বিএনপি সরকার গঠন করলে দেশ পুনর্গঠন, নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য কৃষি কার্ড, কৃষিঋণ মওকুফ, খুলনা অঞ্চলে শিল্প পুনর্জাগরণ, তরুণদের জন্য আইটি পার্ক এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি।
জনসভায় বিভিন্ন আসনের ধানের শীষ প্রতীক
প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতা কর্মীদের একজোট হয়ে কাজ করার নির্দেশ দেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.