আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রার্থীরা।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে পিরোজপুর-১ আসনে দুইজন দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর-২ আসনে মোট ছয়জন এবং পিরোজপুর-৩ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.