মোঃ ইয়াছিন আলী,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : গণতান্ত্রিক আদর্শের প্রতীক,আপোষহীনতা,বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গত ১৮ জানুয়ারি ২০২৬ রোজ রবিবার সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খাগা গ্রামে ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সফল সভাপতি জনাব এস এম রেজাউর রহমান ফিরোজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন হোসেন।
বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী,
সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ফেরদৌস আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলী মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য আমিনুল ইসলাম দুলাল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন খান,বহুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,বহুলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও সাংবাদিক মোঃ লিটন হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুতোহা পলাশ,মোঃ জামিল মেম্বারসহ উক্ত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।,এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত প্রার্থনা করা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.