
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শৈলকুপা উপজেলার বৃত্তিদেবী রাজনগর বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান। এ সময় আরও বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, বিএনপি নেতা নিজামুল হক টিটন, লিটন মুন্সীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নিতে রাজনগর বাজারে জড়ো হন। কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতে দেশের শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। এ সময় উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.