
বিরলে প্রতিপক্ষের হুমকিতে শান্তিপূর্ণ বসবাসের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ভূক্তভোগী একটি পরিবার। মারপিটে আহত করাসহ স্বর্ণালংকার লুট ও খড়ের স্তুপে আগুনে ক্ষয়ক্ষতির ঘটনায় তাৎক্ষণিক বিচারের আওতায় না আনায় একের পর এক নির্যাতন ও হুমকি বেড়েই চলেছে বলে অভিযোগ ভূক্তভোগীর।
উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামের মৃত-আবুল কাশেম এর ছেলে মোঃ সোহেল রানা (৩১) থানার সাধারণ ডায়েরীতে জানান, চলতি মৌসুমে ১১ বিঘা জমির আমন ধানপর খড় গত ১ জানুযারি- ২০২৬ রাতে পূর্বশত্রুতা বশতঃ কে বা কাহারা পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দেয়। আগুনে ভূস্মিভূত খড়ের প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। এর আগে আমার মা মোছাঃ আলেমা খাতুন (৫৬) বিরল থানায় মৃত আকবর আলী এর ছেলে মোঃ মোজাহারুল ইসলাম (৪২), মোজাহারুল ইসলাম এর ছেলে মোঃ নুর ইসলাম (২০), স্ত্রী মোছাঃ নুর বানু বেগম (৩৮), মা মোছাঃ জামেনা বেগম (৬১)সহ আরো ২ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে গত ২৫ ডিসেম্বর-২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯.৩০ টায় আমার বাড়ীর ভিতরে অনধিকার প্রবেশ করে আমার মাকে এলোপাথারিভাবে কিল ঘুষি মারপিট করে এবং আমার চুলের মুঠি ধরে টানা হেচড়া করে পড়নের জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানীর চেষ্টা করে এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। আমার মায়ের আত্মচিৎকারে আমার স্ত্রী মোছা লুৎফা খাতুন (২৯) মাকে রক্ষার চেষ্টা করলে তাকেও এলোপাথারিভাবে মারপিট করে। এসময় স্বর্নের ৩ আনা ওজনের একটি টপ অসৎ উদ্দেশ্যে খুলে নেয়। উক্ত অভিযোগের বিষয়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষগণের অব্যাহত হুমকিতে শান্তিপূর্ণভাবে বসবাস করা সম্ভব হচ্ছে না, তাই দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভূক্তভোগী পরিবারটি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.