আবু বক্কর সিদ্দিক স্বপন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি কালিগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এবং সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামানসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে রাশেদ খান বলেন, আমি আপনাদের সঙ্গে নিয়ে ঝিনাইদহ-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এলাকায় এসে দেখেছি অনেক সড়কের অবস্থা নাজুক, এসব সড়কের উন্নয়ন জরুরি। এই আসনের কৃষকদের পাশে থেকে কৃষি খাতের উন্নয়নে কাজ করতে চাই। পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধিতেও বিশেষ উদ্যোগ গ্রহণ করবো। তিনি আরও বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমার পাশে থাকবেন—এই প্রত্যাশা করি।
এ সময়ে সাবেক এ্যাটর্নী জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বলেন, রাশেদ খাঁনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের পরিচিত মুখ। রাজনৈতিক ভাবে তিনি অনেক সুনামের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন।
তবে সে সময়ে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাশেদ খাঁনকে ধানের শীষের প্রার্থী করেছেন। সেখানে তার বিরোধিতা করার জন্য নয় আমরা সকলে ধানের শীষের প্রার্থীর সাথে থেকে ধানের শীষের ভোট করবো। তিনি আরও বলেন, যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার দরকার নেই সবাই দলের জন্য কাজ করেন কেউ বিফলে যাবেন না। কিছু না কিছু অবশ্যই পাবেন। আসুন আমরা সকল নেতা কর্মীরা এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.