ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২৮ ডিসেম্বর/ ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাবরেজিস্ট্রি জামে মসজিদের খতিব মাওলানা মো. জিনাদ হুসাইন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ।
পৌর জাসাস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জাসাসের সভাপতি আরাফাত মুন্সি। সঞ্চালনা করেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান। বিশেষ অতিথি রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রতন, সদস্য মজিবুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক ফারদিন রহমান তালহা, যুবনেতা জুলাইযোদ্ধা বাহালুল মুন্সি, পৌর জাসাসের সাংগঠনিক সম্পাদক আরমান প্রমুখ
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.