
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রামিম রহমানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নড়াইল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, রামিম রহমান নড়াইল পৌরসভার ভওয়াখালীর দেবদারুতলা এলাকার হামিমুর রহমান জান্নুর ছেলে। বিগত আমলে চাঁদাবাজি, বিরোধী দলের নেতাকর্মীদের মারধর ও অপহরণের ঘটনায় অভিযুক্ত তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, রাতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, আওয়ামীলীগের আমলে রামিম রহমান বিভিন্ন সময়ে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। এছাড়াও শহরের দূর্গাপুর এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা নুরুল হককে সপরিবারে পিটিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত এই রামিম রহমান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.