
মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে শহরের পুরাতন টার্মিনাল সংলগ্ন স্কুল অব সাইন্স চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রতিযোগিতায় বয়সভেদে দুই গ্রুপে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন৷ এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থানের তাৎপর্য ও যুবসমাজের নৈতিক মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ মিনহাজুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক মোঃ তুহিন মোল্লা, নড়াইল জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি বি এম মুস্তাফিজুর রহমান সুমন, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য এস এম মিরাজুল কামাল প্রত্যয়।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সাইফুল আবদার, নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মোল্যা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল-আমিন মণ্ডল, যুগ্ম সদস্য সচিব আকাশ শেখ, শাহারুল আলম, সংগঠক হাফেজ শাকিল উদ্দিন, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, সংগঠনটির নেতা তন্ময় রেজা, নয়ন প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার আহ্বায়ক মো. মিনহাজুল ইসলাম বলেন, "নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আলোকিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। শহিদদের স্মরণে অনেকেই অনর্থক অর্থব্যয় করে অগ্নি কিংবা মোমবাতি প্রজ্জ্বলন করে৷ এতে করে শহিদদের কোনো লাভ হয়না। আমরা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কিরাত প্রতিযোগিতা করেছি। এতে শহিদদের কিছু উপকার হবে।"
কিরাত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নির্বাচিত করা হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার তুলে ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে সংগঠনটির সূত্রে জানা গেছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.