
নাগরপুর উপজেলার নাটাং গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ভলিবল টুর্নামেন্ট সিজন–৩ এর উদ্বোধনী ম্যাচ অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে ৭৬ নং নাটাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফুল ইসলাম, চেয়ারম্যান, ১২ নং মোকনা ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সামছুল আলম, সদস্য, মোকনা ইউনিয়ন পরিষদ (৬ নং ওয়ার্ড)। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতোয়ার রহমান, বিশিষ্ট সমাজসেবক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক, ৭৬ নং নাটাং সরকারি প্রাথমিক বিদ্যালয়; জনাব মোঃ আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা; জনাব মোঃ রাজ্জাক মিয়া, সহকারী শিক্ষক, ৭৬ নং নাটাং সরকারি প্রাথমিক বিদ্যালয়; জনাব মোঃ মজিবর রহমান ও জনাব মোঃ নুরুল ইসলাম, সমাজসেবক। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আঃ বারেক মিয়া এবং পরিচালক মোঃ আলম মিয়া সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে নাটাং স্পোর্টস টিম, কেদারপুর, নাগরপুর, টাঙ্গাইল। অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইরতা উরুন উদয় সংঘ ও গাজীপুর পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ১০০ পয়েন্টের এই ম্যাচে দুই দলের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়, যা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা তৈরি করে।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইরতা উরুন উদয় সংঘকে পরাজিত করে গাজীপুর পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাব বিজয় অর্জন করে। বিজয়ী দলের খেলোয়াড়দের নৈপুণ্য, কৌশলগত দক্ষতা ও দলগত সমন্বয় উপস্থিত দর্শকদের দারুণ প্রশংসা কুড়ায়।
আয়োজকরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে সুস্থ ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনে। পাশাপাশি এটি সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি মাদক ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে যুবসমাজকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও নাটাং গ্রামবাসীর পক্ষ থেকে ধারাবাহিকভাবে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.