বিরল উপজেলায় শুভ বড়দিন-২০২৫ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন বিরল উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রীস্টীয় ধর্মাবলম্বীরা দিনটি অতিবাহিত করে।বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন বিরল উপজেলা শাখার সভাপতি জীবিত দেবশর্মা, সহসভাপতি সেমনাথ মার্ডি, সাধারণ সম্পাদক ভূবন মহন্ত, সহসাধারণ সম্পাদক গিরেন্দ্র নাথ ঋষি, কোষাধ্যক্ষ দিপক চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মাইকেল জসিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অনিল চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক মজেস মুরমু, ধর্মীয় বিষয়ক থমাস হেমরম, যুব ছাত্র বিষয়ক সম্পাদক সমূয়েল দেবশর্মা, মহিলা বিষয়ক সম্পাদক বাসন্তি কিসকু, ক্রীড়া সম্পাদক জয়দেব শর্মা, প্রচার সম্পাদক হেমন্ত রায়, বিপুল চন্দ্র রায়, মন্টু হেমরম, সদস্য শয়েল মার্ডী, গ্রেডগরী সরেনসহ নেতৃবৃন্দ উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন চার্চে আয়োজিত অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.