সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কোকিলা পাবর স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সখিপুর উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য বিভাগ, উপজেলা বিএনপি, কৃষক শ্রমিক জনতা লিগ,সখিপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল রনি,সখিপুর থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা,উপজেলা বিএনপি'র সভাপতি- সম্পাদক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি- সম্পাদক, সখিপুর প্রেসক্লাবের সাংবাদিকহস,বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি- সম্পাদক, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাধান।
এছাড়াও দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.