বিরলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল বারী সহদোর ভাইসহ সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ভাই চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত আরোগ্যর জন্য পরিবারের পক্ষ হতে সকলের দোআ ও আশির্বাদ কামনা করা হয়েছে।
মঙ্গলবার সকাল আনুমানিক দিনাজপুর-বিরল (স্থলবন্দর) সড়কের বিরল পৌর এলাকার পূর্বমহেশপুর ও রবিপুর মোড় ক্রসিংয়ের সময় সাইকেল আরোহী এক কিশোরকে বাঁচাতে গিয়ে সড়কের ধারে থাকা লিচু গাছের শুকনো ডালপালার উপর পড়ে গিয়ে দুই সহদোর মারাত্মক আহত হোন এবং নিজেদের ব্যবহৃত মোটরসাইকেলটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। উপজেলার ভান্ডারা ইউনিয়নের নাগরবাড়ী গ্রামের রবিতুল্লাহ এর ছেলে গণঅধিকার পরিষদ বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারী (২৮) ও সহদোর ভাই আবু বক্কর সিদ্দিক (৪৫) কে পথচারীরা উদ্ধার করে সাথে সাথে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহদোর দুই ভাই চিকিৎসাধীন রয়েছেন। আহত দুই ভাইয়ের দ্রুত আরোগ্যর জন্য পরিবারের পক্ষ হতে সকলের দোআ ও আশির্বাদ কামনা করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.