ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুল প্রশংসিত মানবিক কার্যক্রম “দুই টাকায় হাসি” এর ২৩তম ইভেন্ট। ২৮ নভেম্বর, ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয় প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত, এতিম, পথশিশু, অসহায়, নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের জন্য দুপুরের খাবার। তাদের জন্য পরিবেশন করা হয় ভাত, ডাল ও গোশত, যা উপস্থিত সকলের মাঝে আনন্দ, স্বস্তি ও তৃপ্তির অনুভূতি সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক রাকিন আব্দুল্লাহ, “দুই টাকায় হাসি” পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক (সার্বিক) মো. রাশেদ আহম্মেদ, সহ-সমন্বয়ক মো. জিয়াউর রহমান, অর্থ বিষয়ক সমন্বয়ক মো. মনিরুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমনায়ক মোঃ আজাদ হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক মো. মাসুম বিল্লাহ এবং যোগাযোগ বিষয়ক সমন্বয়ক মো. শাহাবুদ্দিন।
এছাড়া সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য নাসিম শাহরিয়ার তানমন, মো. ইব্রাহিম, ইউসুপ মুন্সি ও মো. তুহিন মোল্লা পুরো কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা করেন।
ইভেন্টে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসের স্বত্বাধিকারী মো. সামির শাকির, আসাল শপের স্বত্বাধিকারী মো. মিরাজুল ইসলাম, প্রত্যাশা শিল্পী গোষ্ঠীর পরিচালক সুলাইমান হুসাইন ফাহাদ, মানব কল্যাণ সংঘের মো. রুবায়েত হোসেন এবং মো. আকাশ আহমেদ। তারা সকলেই এই ধরনের মানবিক উদ্যোগকে ঝিনাইদহে ইতিবাচক পরিবর্তনের একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
সংগঠনের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী, স্পনসর, স্বেচ্ছাসেবী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা বলেন, মহান আল্লাহর বিশেষ রহমতে আমাদের ছোট্ট প্রয়াসটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা দোয়া করি—আল্লাহ ভবিষ্যতের সব মানবিক কার্যক্রম আরও সহজ করে দিন এবং কবুল করুন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.