আমি যোদ্ধা
লেখক এম মোমিন
আমি যোদ্ধা, আমি যোদ্ধা, আমি বিনাশের পর ফেরা প্রাণ।
আমি ধ্বংসস্তূপের নিচ থেকে জেগে ওঠা, ক্ষত বিক্ষত এক তাজা প্রাণ।
আমি হাহাকার, আমি হা হুতাস, আমি নির্মম মৃত্যুর অব্যক্ত কান্না।
আমি সভ্যতার উঁচু উঁচু ইমারত, শাসকের পায়ে দলিত হওয়া রক্তের বন্যা।
আমি সেই ফিনিক্স, আমি সেই অগ্নিশিখা, আমি মৃত্যুকে ক্ষণে ক্ষণে পায়ে দলি।
আমি যোদ্ধা, আমি যোদ্ধা, অদম্য আমি ফুলে ফুলে ঘোরা সেই অলি।
আমি সেই বীজ, যা পাথরের বুক চিরে পৃথিবীর আলো দেখে।
আমি সেই ইতিহাস, যার কাহিনী বিনাশের পর, আবার নতুন করে লেখে।
আমি খেয়ালী নিস্তব্ধতা আর নীরবতা ভেঙে আসা প্রথম সেই চিৎকার।
আমি প্রতিবাদী, ন্যায়ের খোঁজে জলে ওঠা প্রতিটি মশালা আর অঙ্গার।
আমি জালিমের পতন, মানবতার উত্থান, অবুঝ শিশুর হাসি কান্না।
দাবানলের দহন, অবেলায় ভূমিকম্পন আর সামান্য জলোচ্ছ্বাসে বন্যা।
আমি যোদ্ধা, আমি মহাকালের খাতায় লেখা নতুন এক অব্যক্ত প্রত্যয়।
আমি সন্ধ্যায় ডুবে যাওয়া সূর্য চলি সমবেগে থাকি সমতেজে অক্ষয়।
আমি জানি আমার শেষ নেই, নেই কোন বিনাশ।
কারন আমি যোদ্ধা, আমি যোদ্ধা, আমিই আগামীর দীর্ঘশ্বাস।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.