
বিরল পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় দোয়া মাহফিলে বিরল পৌর বিএনপি'র কার্যালয়ে জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, জেলা বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপি'র সভাপতি মোঃ লিয়াকত আলী, জেলা বিএনপি'র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, জেলা বিএনপি'র সদস্য ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, পৌর বিএনপি'র সহ সভাপতি ইস্কান্দার হাসান, ওয়াহেদ আলী, শরিফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ পারভেজ, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশিদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রবাসী বিষয়ক সম্পাদক বেনজীর বাবু, উপজেলা বিএনপি'র সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সাবেক স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রুবেল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম আলম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক একরামুল হক চুন্নু, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আব্দুল আলীম সহ পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিরল কইদিঘী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আব্দুস সালাম।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.