
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের নির্মিত শিশুপার্কটি নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন অরক্ষিত স্থানে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে পার্কটি মাদকসেবীদের নিয়মিত আড্ডাস্থলে পরিণত হওয়ায় এলাকায় চুরি, জুয়া, মাদকসেবনসহ ছোটখাটো অপরাধের প্রবণতা বাড়ছে।
সোমবার (২৪ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, পার্কজুড়ে ভাঙা অবকাঠামো, ঝোপঝাড়ে ভরা পরিবেশ, কোথাও নেই সীমানাপ্রাচীর বা নিরাপত্তা ব্যবস্থা। দিনের বেলায় গবাদিপশুর বিচরণস্থল আর সন্ধ্যার পর বখাটেদের জমায়েত—এ দু'চিত্রই এখন নিয়মিত।
২০১৬-১৭ অর্থবছরে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৮ সালের নভেম্বরে উদ্বোধনের পর পার্কটি কিছুদিন শিশুদের প্রাণবন্ত বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অল্প সময়েই এটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়“পার্কটি এখন নিরাপত্তাহীনতার প্রতীক। রাতে মাদকসেবীদের আড্ডা যেমন সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে, তেমনি দিনে শিশুরাও নিরাপদ পরিবেশ পাচ্ছে না।”
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, “পার্ক এলাকায় একাধিকবার মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। আরও কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।”
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সন্ধ্যার পর টহল বাড়ানোর পাশাপাশি সীমানাপ্রাচীর ও লাইটিং স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে—শিগগিরই কাজ শুরু হবে।”
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.