ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাংগী বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ১৮ই নভেম্বর মঙ্গলবার দুপুরে মিডডে চালু উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বিতরণ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন হরিপুর উপজেলা শিক্ষা অফিসার রাইনুল হক মিয়া অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব, মো:দেলোয়ার হোসেন প্রধান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জনাব, আব্দুল খালেক এবং ৬নং ভাতুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জনাব করিমুল ইসলাম, এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মহল ও কর্মচারী বৃন্দ ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যম কর্মী। এসময় প্রধান শিক্ষক বলেন আমাদের প্রতিষ্ঠান টি হরিপুর উপজেলার মধ্যে প্রতিবারই সুনাম অর্জন করছে, লেখাপড়া থেকে শুরু করে ক্রীড়া অঙ্গন ও সাংস্কৃতিতে ও একধাপ এগিয়ে, আমরা চাই সামনে আরো ভালো কিছু করব বলে আমরা আশাবাদী। পরবর্তীতে টিফিন বক্স পেয়ে, শিক্ষার্থীরাও খুব খুশি শিক্ষার্থীরা জানায় মিডডে চালু হলে, আমাদের জন্য ভালো হবে কষ্ট করে আর বাড়িতে গিয়ে দুপুরের খাবার খেয়ে আসতে হবেনা। এখন থেকে টিফিন বক্সে করে দুপুরের খাবার আমরা স্কুলেই বসে খেতে পারব। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.