"মাদকের বিরুদ্ধে হই সচেতন,বাচাই প্রজন্ম; বাচাই জীবন " স্লোগানে সচেতন করতে সামাজিক
যুবকদের সচেতন মুলক প্রচার প্রচারণা
চালিয়ে যাচ্ছেন কমুয়া মানবিক সংগঠন।
" মাদক কে না বলুন "
ফুলগাজী উপজেলার মুন্সির হাট ইউনিয়নের কমুয়া মানবিক সংগঠনের আয়োজনে মুন্সির হাট স্বেচ্ছাসেবক ফোরামের ইউনিয়ন পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মীর হোসেন লিটন পাটোয়ারীর নেতৃত্বে একটি সামাজিক স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে ব্যানার ও দেয়াল লেখুনীর মাধ্যমে সচেতন প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে; বর্তমানে কমুয়া গ্রামের বিভিন্ন স্থানে গোপনে ও প্রকাশ্যে মাদক সেবন রেড়ে গেছে। এলাকায় বেকারত্ব মাদকাসক্ত যুবকের সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্ররা মিলে ভবিষ্যত জীবন ধংস ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এই মাদক সেবন পাশাপাশি এক সময় দেখা যাচ্ছে মাদক বিক্রি শুরু করে দিয়েছে অর্থ আয়ের উৎস হিসেবে কাজ করে যাচ্ছে। গ্রামের মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় মাঠে রাস্তার ব্রিজ কালভার্ট উপর ১৫ বছর থেকে ২০ বছরের ছেলেদের ৪/৫ জনের সঙ্গ বদ্ধ গ্রুপ বসে থাকতে দেখা যায়।
সচেতন মুলক দেয়াল লিখন ও ব্যানার ফেস্টুন নিয়ে মাইকিং করে এলাকায় সচেতনতা বাড়াতে ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে কমুয়া মানবিক সংগঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা। আগামী ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সচেতন মুলক প্রচার প্রচারণায় ও ডেঙ্গু মশা নিধনে এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন করে ঔষধ প্রয়োগ করার সাংগঠনিকভাবে উদ্বেগ নিবেন বলে জানিয়েছেন। এই সময় উপস্থিত ছিলেন কমুয়া মানবিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার কৈশোর যুবক, বৃদ্ধ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.