খুলনার ফুলবাড়ীগেটে অবস্থিত সোনালী জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান এম. এম. এম ট্রেডিং নামক একটি প্রতিষ্ঠানের প্রোঃ সেলিম রেজা ও মিথুন রহমান গত এপ্রিল মাসের দিকে লিজের মাধ্যমে সোনালী জুট মিলটি চালানোর একটি চুক্তি করেন। কিন্তু কিছু দিন মিলটি চালিয়ে তারা শ্রমিকদের মজুরি, বিদ্যুৎ বিল ও নিরাপত্তা কর্মিদের বেতন না দিয়েই তারা মিলের উৎপাদন বন্ধকরে দেন। এরই প্রেক্ষিতে গত ০৫/১১/২০২৫ তারিখ অত্র মিলের শ্রমিক-কর্মচারী কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষি তাদের বকেয়া বিল ও কাজের জন্য আন্দোলন করে যা, পরবর্তীতে প্রসাশন, গয়েন্দা বিভাগ ও সাবেক শ্রমিক নেতাদের উপস্থিততে একটি জরুরী সভার মাধ্যমে একটি অঙ্গিকারনামা হয়। যাহাতে উক্ত লিজ গ্রহিতারা স্বাক্ষর করিয়া প্রতিজ্ঞাবদ্ধ হন যে, আগামী ১১/১১/২৫ ইং রোজ মঙ্গলবার দুই গাড়ি পাট ও এক গাড়ি কাটিংসহ উৎপাদনের জন্য সকল ‘র’ আইটেম মিলের ভিতর এনে ১২/১১/২৫ইং তারিখ রোজ বুধবার হইতে পুনরায় মিল চালু করবে। এবং ১২/১১/২০২৫ তারিখ মিল চালু না করলে ওয়াদা বরখেলাপ ও চুক্তি ভঙ্গের জন্য লিজ চুক্তিটি বাতিল বলে গণ্য হবে এবং মিলের অভ্যন্তরে প্রবেশ নিশিদ্ধ করা হবে। একই সাথে বকেয়া বিদ্যুৎ বিল, শ্রমিকের বোনাস ও মিল ভাড়া পরিশোধ করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।
লিজ গ্রহিতা প্রতিষ্ঠান এম. এম. এম ট্রেডিং তাদের দেয়া নির্ধারিত সময়ের ভিতরে মিলটি চালু করতে ব্যার্থ হওয়ায় শ্রমিকেরা আজ সকাল ১০:০০ ঘটিকায় আবারো বিক্ষোভ ও আন্দোলন শুরু করে এবং উক্ত লিজ গ্রহিতাকে অবিলম্বে অবাঞ্চিত ঘোষনা করে নতুন লিজ মালিকানার জোর দাবি জানান। প্রশাসনিক কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান অতিদ্রুত নতুন লিজ গ্রহিতার মাধ্যমে মিলটি চালু ও বকেয়া বিল পরিশোধের আশ্বাস দিলে উপস্থিত শ্রমিকেরা শান্ত হন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিকদলের সভাপতি মুজিবর রহমান ভূইয়া সহ খানজাহান আলী থানার শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.