
খুলনার রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে মানিক সরদারের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদারকে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলেও দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, হত্যার ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.