
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ তিন সাংবাদিকের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদ নিন্দা।
শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান যুগ্ন সম্পাদক সাধারণ আশরাফুল আলম সরকার, দপ্তর সম্পাদক ফরহাদ আলমের নামে কোন প্রকার তদন্ত ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক ওই তিন সাংবাদিকের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। পাশাপাশি ওই তিন সাংবাদিককে পুলিশি হয়রানি না করা এবং মামলা হতে অবিলম্বে অব্যাহতি দেয়ারও দাবি জানিয়েছেন।
উল্লেখ্য,শ্রীপুর সাব-রেজিস্টি অফিসে জনৈক শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির জমি রেজিস্ট্রিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে ওই তিন সাংবাদিক সাব-রেজিস্টি অফিসে যায়। পরে একটি মহলের প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে গত ৩০ অক্টোবর শ্রীপুর থানায় ওই তিন সাংবাদিকসহ ১৪ জনের নামে শাহাবুদ্দিনের মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেন
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.