
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে জামায়াতে ইসলামীপন্থী প্যানেলকে হারিয়ে বিএনপিপন্থী প্যানেল ভূমিধস বিজয় পেয়েছে। নির্বাচনে চারজন অভিভাবক সদস্যই বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। আজ রোববার বিকেলে ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
নির্বাচনে ২৩৩ ভোট পেয়ে এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আল হাসান মো. আবু তালেব। ২২৩ ভোট ২ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল। ২১৫ ভোট পেয়ে ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম এবং ১৯২ ভোট পেয়ে ৪ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন দোলোয়ার হোসেন মুকুল।
এদিকে জামায়াতপন্থী প্যানেল থেকে সর্বোচ্চ ১১৭ ভোট পেয়েছেন মো. মিজানুর রহমান। এছাড়া মো. হাফিজুর রহমান পেয়েছেন ১০৯, মোহা. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১০৮ ভোট এবং ৯৩ ভোট পেয়েছেন মো. ওবাইদুল হক।
প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপিতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে মোট ভোটার ছিল ৪৯৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪০ জন। তবে ১০ জনের ভোট বাতিল হয়েছে।
এদিকে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে বিজয়ের পর বিজয়য় প্রার্থীদের নিয়ে আনন্দ মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। এর আগে সারাদিন ভোট কেন্দ্রের সামনে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক নাসির ইকবার ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ একলাছুর রহমান রাসেল, পৌর সদস্যসচিব সুমন, উপজোলা ছাত্রদলের সদস্যসচিব রিমনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.