
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এর জনপ্রিয় শ্লোগান ""চৌদ্দগ্রামের জনতা গড়ে তোলো একতা"" যে শ্লোগান কে সামনে নিয়ে চৌদ্দগ্রামের আপামর জনগণ কে ঐক্যবন্ধ করে হুলিয়া নিয়ে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের ৮ম প্রধানমন্ত্রী হয়ে চৌদ্দগ্রাম উপজেলাকে বাংলাদেশের ইতিহাস তথা বিশ্বের দরবারে পরিচিত করেছেন।
""চৌদ্দগ্রামের জনতা,গড়ে তোল একতা"" এই স্লোগানকে সামনে নিয়ে ২১ অক্টোবর ২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার ৪নং শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করেন।
উক্ত কর্মীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি জনাব কাজী মো: নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি ও সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ চৌধুরী পাশা, সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সহ আরো অনেকেই। উক্ত কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টি জনাব মোঃ সিরাজুল ইসলাম।
উক্ত সমাবেশে ৪নং শ্রীরপুর ইউনিয়ন থেকে একটি সু-বিশাল মিছিল সমাবেশে যোগদান করেন। প্রধান অতিথি জনাব কাজী মোঃ নাহিদ কে ফুল দিয়ে বরণ করেন গ্রামবাসী এবং নেতাকর্মীরা। পরে মুফতি আবু ইউসুফ এর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। সাংগঠনিক সম্পাদক চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি জনাব ওবায়দুল হক জন সমুদ্রে তার চমৎকার বক্তব্য প্রদান করেন।
উক্ত বক্তব্যে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মরহুম জনাব কাজী জাফর আহমেদ কে। তিনি আরো বলেন দেশের এই ক্রান্তিলগ্নে এবং বহির্বিশ্বের চক্রান্ত থেকে মুক্তি পেতে জাতীয় পার্টির প্রয়োজন অপরিসীম।
উক্ত সমাবেশে মনিরুল ইসলাম মনির বলেন "আমাদেরকে ঐক্য থাকতে হবে ঐক্য থেকে দেশ ঘুরতে হবে । কাশিনগর অবহেলিত মানুষদেরকে নিয়েও তিনি কথা বলেন"। আব্দুল্লাহ চৌধুরী পাশা বলেন "কাজী জাফর যতটুকু মানুষকে ভালবেসেছেন তার চাইতে বেশি ভালোবেসেছেন মানুষ তাকে। শুধু তাই নয় বহু রাস্তাঘাট সহকারে চট্টগ্রামের দুইটি সরকারি কলেজ তৈরি করেন"।
সমাবেশে জনগণের উদ্দেশ্যে প্রধান অতিথি কাজী নাহিদ বলেন " এই চৌদ্দগ্রামের মানুষ কে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য কাজী জাফরের ভূমিকা অপরিসীম। অনেক স্কুল কলেজ তার হাত ধরেই জন্ম নেয়। চৌদ্দগ্রাম মানুষের জন্য তার জীবন বিসর্জন দিয়েছেন এবং বহু পাঁকা রাস্তা তার হাত ধরেই তৈরি হয়। চৌদ্দগ্রামে গড়ে গড়ে বিদুৎ পৌছায় তিনি। কাজী জাফরের তৈরি করেছেন বহু উপদেষ্টা মন্ত্রিসভার সদস্য। আমি এমন চৌদ্দগ্রাম উপহার দিতে চাই যেখান থাকবে না কোন হানা-হানি, মারা-মারি, হিংসা-প্রতিহিংসা। যেখানে শিক্ষার্থীরা তাদের মনের মত পড়ালেখা করতে পারবে।
জাতীয় পার্টির নজির বিহীন ওনার জ্বালাময় বক্তব্যে সিউড়িতে হয় জনগণ। মানুষের মুখে মুখে "চৌদ্দগ্রামের জনতা গড়ে তোল একতা"" এ স্লোগান কেঁপে ওঠে গোটা শ্রীপুর।
কাজী নাহিদ সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ভ্রাতৃপূত্র কাজী জাফর আহমেদ চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন এই জনপ্রিয়তা ও ইমেজ কে কাজে লাগিয়ে কাজী নাহিদ চৌদ্দগ্রামের মানুষের জন্য কাজ করতে চান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.