খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব তৈমুর ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ সেলিম হোসেন, এসআই (নিঃ)/বিধান চন্দ্র রায় সহ ডিবি’র একটি শক্তিশালী টিম ১৭/১০/২০২৫ খ্রিঃ রাত ১২টা৩০মিনিট থেকে০২,৩০ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন পাবলা খানপাড়া ধৃত আসামী মোঃ রহমান গাজী এর বসতঘরের পশ্চিম পাশের রুমের মধ্য হতে
০১। মোঃ রহমান গাজী (২৬), পিতা-মৃত নূর ইসলাম গাজী, মাতা-মৃত জামিলা বেগম, সাং-পাবলা খানপাড়া, থানা-দৌলতপুর, মহানগর খুলনা এবং ০২। মোঃ আবুল কালাম আজাদ (২৭), পিতা-মোঃ আব্দুস সাত্তার, মাতা-মোসাঃ রাশেদা বেগম, সাং-দেয়ানা মোল্লাপাড়া, থানা-দৌলতপুর, মহানগর খুলনাদের’কে ০১ (এক)টি বিদেশি পিস্তল, ০১ (এক)টি ম্যাগাজিন, ০৪ (চার) রাউন্ড পিস্তলের তাজা গুলি, ০৭ (সাত) বোতল ফেন্সিডিল এবং ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। উক্ত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, আসামী ০১। মোঃ রহমান গাজী (২৬) এর বিরুদ্ধে কেএমপি এর দৌলতপুর থানার এফআইআর নং-০৭, তারিখ-০৯ এপ্রিল, ২০১৩; ধারা-৪৪৭/৩২৩/৪২৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০; এবং গ্রেফতারকৃত আসামী ০২। মোঃ আবুল কালাম আজাদ (২৭) এর বিরুদ্ধে কেএমপি এর দৌলতপুর থানার এফআইআর নং-০১, তারিখ-০১ মার্চ, ২০১৭; ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; রহিয়াছে। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.