
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর ২০২৫ বুধবার বিকালে কালিয়াগঞ্জ বাজার দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি'র নির্বাহী সদস্য ও ২০১৮ সালের দিনাজপুর-২ (বিরুল-বোচাগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ৮ নং ধর্মপুর ইউনিয়ন শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৮নং ধর্মপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ মানিরুল ইসলাম মানিক এর সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মানা এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা বিএনপি'র সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. মোঃ আব্দুল বাকী, সহ-সভাপতি মোঃ শরিফ উদ্দিন, রেজাউল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক ও ৭নং বিজোড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সুলতান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন, মোঃ হায়দার আলী, উপজেলা যুবদল নেতা জাহিদ হাসান বুলেট, ইউনিয়ন যুবদলের নেতা আরিফ হোসেন, স্বেচ্ছা সেবকদলের নেতা আরমান আলী, জিয়াউর রহমান প্রমূখ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.