ময়মনসিংহের নান্দাইলে মো. নাঈম মিয়া (৩০) নামের ইজি বাইকের চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইকের চালক ওই গ্রামের মৃত আব্দুল হেলিমের পুত্র। সে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে- গতকাল সোমবার রাতে মো. নাঈম মিয়া গোসল করে ঘরে যান। কিছুক্ষণ পর তার বড় ভাই মিলন মিয়া নাঈম কে ঘরে খুঁজতে যান। ঘরে নিয়ে নাঈম মিয়াকে না পেয়ে বাড়ির পাশে খুঁজতে গিয়ে সেখানেই তার জুতা পড়ে থাকতে দেখে। তার সামনে এগিয়ে গেলে বাঁশঝাড়ের পাশে মুমূর্ষ অবস্থায় নাঈম কে দেখতে পান। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নাঈম মিয়ার বড় ভাই মিলন মিয়া বলেন - দুর্বৃত্তরা আমার ভাই নাঈম কে মেরে বাড়ির পাশে ফেলে রেখে গেছে। তার শার্ট ছিঁড়া অবস্থায় ছিল। গলায় দাগ রয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন- নিহতের শরীরে বড় ধরনের চিহ্ন নেই এটি হত্যা না আত্নহত্যা বিষয়টি ক্লিয়ার না। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই সঠিক ভাবে বলা যাবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.