
আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় শিশু রাইহানের করুণ মৃত্যু। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু রাইহান উদ্দিনের করুণ মৃত্যু হয়েছে।
জানা গেছে, রোয়াকুলি গ্রামের প্রবাসী শামিম হোসেনের ছেলে রাইহান উদ্দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাস্তা পার হয়ে মুদির দোকানে চিপস কিনতে যায়। চিপস কিনে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় মুন্সিগঞ্জ থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা রাইহানকে উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.