
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় ঠাকুরগাঁও জেলা মহিলা দলকে গণসংবর্ধনা দিয়েছে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য সেবা ডায়াবেটিস সেন্টার।
বুধবার (৮ ই অক্টোবর ২০২৫) সকালে কেন্দ্রের মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওদুদ বিন নুর আলিফ, সাধারণ সম্পাদক, রাণীশংকৈল উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ বকুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক, রাণীশংকৈল উপজেলা বিএনপি;
মোঃ রজব আলী মাস্টার, উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামি;
মোঃ মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় ক
মোঃ আবু তারেক, ছাত্র প্রতিনিধি;
মোঃ হযরত আলী, সভাপতি, রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব;
এবং মোঃ আবদুল জব্বার, সাধারণ সম্পাদক, রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব।
বক্তারা ঠাকুরগাঁও জেলা মহিলা ফুটবল দলের এই জাতীয় পর্যায়ের সাফল্যে আন্তরিক অভিনন্দন জানান। তারা দলের ঐক্য, সাংগঠনিক দক্ষতা ও ধারাবাহিক সাফল্য বজায় রাখার আহ্বান জানান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.