
কুমিল্লার দেবিদ্বারে কয়েলের আগুন থেকে লাগা অগ্নিকাণ্ডে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাত (মঙ্গলবার ৭ অক্টোবর দিবাগত রাত) ৪টার দিকে উপজেলার ধামতি উত্তর পাড়ায় সৌদি প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী জাহাঙ্গীর আলমের মা জাহানারা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। শেষ রাতের দিকে হঠাৎ ঘরে আগুন জ্বলে উঠলে তিনি চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরো ঘর ও ভেতরের সব আসবাবপত্র পুড়ে যায়।
জাহাঙ্গীর আলমের ভাতিজা জাবেদ খান বলেন, ‘দাদী একাই ঘরে ছিলেন। ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে নিশ্চিত নই। তবে কয়েলের আগুন থেকেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। আগুন ও ধোয়ার কারনে কিছুই ঘর থেকে বের করা সম্ভব হয়নি।’
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলের খোঁজ নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.