ঠাকুরগাঁওয়ে ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭-ই অক্টোবর সকাল সাড়ে ১১টা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস ঠাকুরগাঁও এর আয়োজনে উক্ত কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌসের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হন তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন আনিসুর রহমান, সহকারী পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর মাস রিয়াত জাহান বর্ষা, জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়াসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।
এসময় তার জানান, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
সেখানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.