বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম এর কবর জিয়ারত ও পরিবারের সার্বিক অবস্থার খোঁজ খবর নিলেন বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের আছুটিয়া গ্রামে মরহুম তারিকুল ইসলাম এর কবর জিয়ারত ও পরিবারের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর সাবেক ব্যাক্তিগত সহকারী এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ জলিল।
এ সময় জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আব্দুল আজিজ, দিনাজপুর জেলা বিএনপি'র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি'র সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ও বিরল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আক্কারুল, বিরল পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রাণীপুকুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলামসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছা সেবকদল এবং বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মরহুম তারিকুল ইসলাম এর কবর জিয়ারত শেষে শোকাহত পরিবারের সাথে দীর্ঘসময় অতিবাহিত করে স্মৃতিচারণ করেন এবং সার্বিক অবস্থার খোঁজ খবর নিয়ে মরহুমের রেখে যাওয়া সন্তানের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.