
গাজীপুরের শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সেচ্চাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন।
রবিবার বেলা ১১টায় পৌর শহরের রেলস্টেশন এলাকায় অভিযান শুরু হয়। পরে মুক্তমঞ্চ ও মডেল মসজিদ এলাকায় দিনব্যাপী এ কার্যক্রম চলে। এতে পাঁচ শতাধিক তরুন সেচ্ছাসেবী যোগ দেন।
আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দের উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা এসএম রুহুল আমিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর মন্ডল, আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ প্রমুখ।
ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, বদলে যাবো আমরা বদলে যাবে দেশ এ
স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা, সবার সহযোগিতায় আগামীর বাসযোগ্য একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলবো। তবে সবার প্রতি বিনীত অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.