
সন্ত্রা*সমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গোবরচাকা মেইন রোডস্থ খালাশি বাড়ীর মোড় এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল করিম রনি অরফে গালকাটা রনি (৩১), পিতা-মৃত: কামরুল, সাং-ডেউয়াতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাকে গ্রেফতার করে।
তার হেফাজত হতে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী আশরাফুল করিম রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা যায়।
উল্লেখ্য, খুলনায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও গুলি, হত্যা লেগেই আছে। সাধারণ জনগণের প্রশ্ন আবারও কি খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে চলেছে? প্রশাসনের জোরালো পদক্ষেপ গ্রহণ করতে খুলনার মানুষের প্রাণের দাবী।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.