আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজ হিমেলের উদ্যোগে ঝিনাইদহ সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো ফলজ ও ঔষধি গাছ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত করে আসছেন অনেক দিন ধরেই। তারই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষা, সবুজ পৃথিবী গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) সকালে ঝিনাইদহ কে সি কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ড মো আবু বক্কর সিদ্দিকী, অদক্ষ্য সরকারি কেসি কলেজ। এছাড়া কেসি কলেজের ছাত্রদলের আহবায়ক শিমুল আল মাসুদ ও সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ন আহ্বাহক জীবন মিয়া, শামিম, জাম্মান, তানভির হোসেন মেহেদী হাসান লাবিব, রাসেল আহমেদ, বরকত ও রনক হাসান প্রমুখ।
রাজ হিমেল তার বক্তব্যে বলেন, আজ আমরা যে গাছ লাগাচ্ছি, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। ছাত্রদলের কর্মীরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
বক্তারা বলেন, বাংলাদেশ আজ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীভাঙন, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ কার্যক্রম বড় ভূমিকা রাখতে পারে। এজন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।
উপস্থিত শিক্ষার্থীরা প্রতিশ্রুতি দেন, তারা এই চারাগুলো নিজেদের বাড়ি ও পরিবেশে রোপণ করবেন এবং সেগুলোর যথাযথ যত্ন নেবেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.