ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ৭ নম্বর ওয়ার্ডে বিষাক্ত সাপের কামড়ে রঞ্জনা রানী (২২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রঞ্জনা রানী ওই এলাকার সঞ্জয় বর্মনের (২৫) স্ত্রী এবং দুই সন্তানের জননী। তাদের বড় সন্তান কন্যা এবং ছোটটি মাত্র ১ মাস বয়সী ছেলে শিশু। জানা গেছে, ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে রঞ্জনা রানী প্রতিদিনের মতো নিজ ঘর পরিষ্কার করছিলেন। ঘর মুছতে গিয়ে হঠাৎই একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তৎক্ষণাত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পর্যালোচনার একপর্যায়ে তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.