
এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৭৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে স্কুল কর্তৃপক্ষ।
গতকাল কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এসএসসি-২০২৫ খ্রিস্টাব্দ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
তিনি অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জন কৃতি মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্বরুপ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে আরও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে সিএমপি'র অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) রাশেদুল হক চৌধুরীসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.