
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে অবৈধভাবে পাচারের সময় ৪০ বস্তা রাসায়নিক সার আটক করেছে স্থানীয় এলাকাবাসী। ৪ এ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১২ টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্দেহজনকভাবে সার বোঝাই একটি আলমসাধু দেখে তারা তা থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এরপর বিষয়টি চুয়াডাঙ্গা কৃষি বিভাগকে জানানো হলে, গড়াইটুপি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করেন।
আটককৃত আলমসাধুর চালক, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার তরিকুল ইসলাম জানান, তিনি সদর উপজেলার পদ্মবিল ইউনিয়নের নগরকান্দী কামিল নামের এক ব্যাবসায়ীর দোকান থেকে সার সংগ্রহ করে তা আন্দুলবাড়িয়া এলাকার জিনারুল নামে এক ব্যাবসায়ীর কাছে নিয়ে যাচ্ছিলেন। জব্দকৃত সারগুলোর মধ্যে ছিল ২০ বস্তা এমওপি (MOP) এবং ২০ বস্তা টিএসপি (TSP)।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, সারগুলো জব্দ করা হয়েছে এবং বিক্রেতাকে ১০ হাজার টাকা
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.