আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু আর নেই। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট তিনি ব্রেন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করা হয় এবং আট দিন পরে ইন্তেকাল করেন।
সোমবার রাতে ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে মরহুম সাংবাদিক আমিনুর রহমান টুকুর জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে আমিনুর রহমান টুকুর মৃত্যুর খবর ঝিনাইদহে পৌঁছালে সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.