
বিরল পৌরযুবদলের আহ্বায়ক আলিমুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৩০ আগস্ট ) দুপুরে বিরলের মোখলেশপুর তেঁতুলতলা কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে মোখলেশপুর জয়হার জামে মসজিদসহ বিরল পৌরশহরের মসজিদ সমূহে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিরল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপি'র দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বেনজীর বাবু, ৯ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহাতাব আলী বাবু, উপজেলা তাঁতীদলের সদস্য আমিনুল ইসলাম প্রমূখ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.