পিরোজপুরের ভান্ডারিয়ায় ছুরিকাঘাতে রেজাউল করিম ঝন্টু (৪৮) নামের এক বিএনপি নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম ঝন্টু ভিটাবাড়িয়া গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে। তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় এক প্রবাসীর ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, নারিকেল পাড়াসহ একাধিক ঘটনার জের ধরে ঝন্টু ও একই এলাকার মজিবুর রহমান খানের ছেলে রুবেলের (৩৫) মধ্যে শত্রুতা ছিল। শুক্রবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল ঝন্টুর বুকে ছুরিকাঘাত করেন। ঝন্টু পাশের ডোবায় পড়ে গেলে সেখানেও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। দ্রুত উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খাইরুল বাশার বলেন, “রেজাউল করিম ঝন্টু নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।”
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.