
নড়াইল জেলার কালিয়া উপজেলার নওড়াগাতি থানার ৬৫ নং বিএফ রামনগর প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে ভেঙে পড়া ছাদ ও পানির সমস্যার কারণে শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২০৭ জন, যার মধ্যে ১০১ জন ছেলে এবং ১০৬ জন মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার বলেন, “স্কুলের ছাদ ভেঙে পড়েছে এবং দেয়ালে পানি পড়ছে। বর্ষার সময় শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে, যা শিক্ষার্থীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। আমাদের শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারছে না। আমরা নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা শিক্ষা অফিসারের কাছে দরখাস্ত করেছি।”
উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, “আমরা প্রধান শিক্ষকের দাখিল করা দরখাস্ত পাওয়ার পর তা প্রক্রিয়াধীন করেছি। দরখাস্তের কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা থেকে অনুমোদন পাওয়ার পর বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কার্যক্রম শুরু হবে।”
এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলেন, “যত দ্রুত সম্ভব নতুন ভবন নির্মাণ না হলে শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে বাধ্য হবে। বিদ্যালয় যেন নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার জন্য ব্যবহার করা যায়, সেটাই আমাদের প্রধান দাবি।”
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.