আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে নাছরিন সুলতানা সুবর্ণা (৩৪) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকেল ৫টার দিকে উপজেলার বাজে বামনদাহ সরকারি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা ওই এলাকার আব্দুল হান্নানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে সুবর্ণার সঙ্গে হান্নানের বিয়ে হয়। তবে স্বামী আব্দুল হান্নান বলেন, আমাদের সংসার ভালোই চলছিল। কিন্তু হঠাৎ গত চার বছর ধরে আমার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। তাকে বারবার শাসন করার পরও তিনি বিভিন্ন ছেলের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতেন। এ কারণে তাকে শ্বাসন করি আর তিনি ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার পর বাসায় ফেরার পর আবারও ঝগড়ার একপর্যায়ে তিনি দৌড়ে ঘরে ঢুকে পড়ে ঘরের দরজা লক করেদেই এবং আমরা শত চেষ্টা করেও দরজা খুলতে না পেরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে তিনি স্বামীর নির্যাতন ও যৌতুকের চাপে অশান্ত জীবনযাপন করছিলেন। তাদের দাবি, দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক চাপ সহ্য করতে না পেরে সুবর্ণা আত্মহত্যা করেছেন।
এই বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এই ঘটনায় অপমৃত্যুর জিডি মূলে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই হত্যা মামলা দায়ের করতে এসেছিল। আত্মহত্যার প্ররোচনা মামলাও তারা করতে চায় না। ময়না তদন্ত শেষ হলেই নিশ্চিতভাবে বলা যাবে মৃত্যুর মূল কারণ। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ উঠে আসলেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.