ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার ২১ - শে আগস্ট সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার বড় মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি ডিসকভার মোটরসাইকেল ও ৩ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), একই উপজেলার মালদহপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে নুরুজামাল (২৮), মালদহপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব রানা (২২) এবং দক্ষিণ পাড়ুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতাল্লেব হক (২২)।
এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে মোতালেবের সহযোগিতায় পায়ু পথে মদক নিয়ে আসছিল। রাস্তায় পথরোধ করে তাদের আটক করা হয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং একইদিন বিকেল ৪টায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.