বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলার ফুলগাজীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট বুধবার বিকেলে উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম রসুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব নুরুল হুদা শাহীন প্রমুখ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেফায়েত উল্যাহ সুমন, সাইফুল ইসলাম পলাশ এবং এড. আবু হানিফ বাবু।
আলোচনা সভার পূর্বে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী ফুলগাজী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.