
লক্ষ্মীপুরে ১০০ শয্যা সদর হাসপাতালের আঙিনাতে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। এরআগে হাসপাতাল সড়ক থেকে দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচি পালন করে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সালমান হায়দার রাশেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহসিন কবির স্বপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে রাজনৈতিক কর্মসূচিগুলো গণমুখী করার জন্য আমরা কাজ করছি। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্দেশে আমরা সদর হাসপাতালের আঙিনায় জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করেছি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.