
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের (১৮-২৪ আগস্ট) উদ্বোধন করা হয়েছে। 'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি'- এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে সোমবার র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, পুরস্কার প্রদান করা হয়।মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। দিবসের শুরুতে মৎস্য সপ্তাহের প্রচার সম্বলিত এক র্যালি কলারোয়া পৌরসহ প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, জামায়াত নেতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা মৎস্য দপ্তরের ধীমান বৈরাগী, সুকুমার মন্ডল, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ প্রমুখ। অনুষ্ঠানে সফল মাছ চাষী আবু তাহের মোল্লা, বিমল কৃষ্ণ পোদ্দার, আমজাদ হোসেন ও আব্দুর রহিম মোড়লকে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য দপ্তরের সায়েদ মোহাম্মদ ফারাহ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.