
কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (৯ আগস্ট সকাল ৯টার দিকে উপজেলা চত্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটেছে ।
সাথে সাথে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উপজেলার পুকুরে পানির গাড়িতে থাকা মেশিন লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শিক্ষক নেতাসহ শিক্ষক ও এলাকাবাসীরা এসে আগুন নেভাতে সহায়তা করেন। তাৎক্ষণিক ইউএনও মোঃ জহুরুল ইসলাম, ফার্য়ার সার্ভিস, থানা পুলিশসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসে।
কম্পিউটারের আইপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করে। বলেও সাংবাদিকদের জানান উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম।
তারা বলেন - প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক ধোয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও সেটি বেশি নয় বলে তারা জানান।
আগুনে একটি থাকা বা কাগজ রাখা রেকসহ অনেক কাগজপত্র পুড়ে গেছে বলে ও জানান । কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার জহিরুল ইসলাম তাৎক্ষণিক ছুটে আসায় উপস্থিত সকলে তাকে সাদুবাদ জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি অপ্রত্যাশিত ও দুর্ঘটনা । ঘটনার দিন অফিস সরকারি ছুটি থাকায় । আমি সকালে অফিসে আসেনি বাহিরে থাকলেও দুর্ঘটনার সংবাদ ইউএনও স্যারের নিকট থেকে জানতে পেরে মোবাইলে শিক্ষক, অফিস স্টাফদেরকে দ্রুত অফিসে যেতে বলি ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি অবগত করি। পরবর্তীতে কলারোয়া অফিসে এসে দেখেন আইপিএস এর শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির হয় । আসবাস পত্র, কাগজপত্র ও দেয়ালে লাগানো ১টা টেবিল ফ্যানও পুড়ে যায় বলেও জানান।।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.