
আবু বক্কর সিদ্দিক স্বপন , ঝিনাইদহ প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ৫ আগস্ট “আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভায় মিলিত হন নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, হরিণাকুন্ডু পৌর বিএনপির সভাপতি জিনাতুল হক খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদকগণ: এম শাহাজাহান আলী, আসিফ ইকবাল মাখন, মাওলানা কামাল উদ্দিন, আপাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার।
সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.